দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান স্বনামধন্য প্রসাধনী প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ ডিসেম্বর (রবিবার) ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম।
সভায় আরো উপস্থিত ছিলেন পরিচালক মো. এবাদুল করিম, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. আনোয়ার হোসেন ও জনাব কাজী মামুনুল আশরাফ, কম্পানি সচিব মো. কামরুজ্জামান, এফসিএমএ এবং সিএফও মোহা. শামীম কবির, এফসিএমএ।
উক্ত সভায় ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী ও কোম্পানির সার্বিক কার্যক্রমের উপর আলোচনা করা হয় এবং আলোচ্যসূচিসমূহ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। আলোচ্য সভায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৬৫ শতাংশ হারে নগদ লভ্যাংশ এবং ১০ শতাংশ হারে বোনাস শেয়ার প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়।
