পূবালী ব্যাংক মাস্টারকার্ডের সঙ্গে যৌথভাবে তিনটি ক্রেডিট কার্ড বাজারে এনেছে। উন্নত সুবিধা, নিরাপদ পেমেন্ট এবং প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা নিশ্চিত করতে নতুন এই ক্রেডিট কার্ড। এর দুটি উদ্ভাবনী কনজিউমার ক্রেডিট কার্ড এবং একটি করপোরেট ক্রেডিট কার্ড। গতকাল রবিবার পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের ক্রেডিট কার্ডের উদ্বোধন করা হয়েছে।
৩০ নভেম্বর (রবিবার) পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ক্রেডিট কার্ডের উদ্বোধন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান, সাউথ এশিয়া মাস্টারকার্ডের প্রেসিডেন্ট গৌতম আগরওয়াল, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানানো হয়, নতুন কনজিউমার কার্ডগুলো হলো ওয়ার্ল্ড মাস্টারকার্ড এবং টাইটেনিয়াম মাস্টারকার্ড। যেগুলো উন্নত প্রযুক্তি, মাল্টি-কারেন্সি সুবিধা এবং অত্যাধুনিক সিকিউরিটি ফিচারসহ রয়েছে নানা সুবিধা। এই কার্ডগুলোতে পাঁচতারকা হোটেলে বাই ওয়ান গেট ওয়ান ডাইনিং সুবিধা, নির্দিষ্ট রেস্টুরেন্টে ২০ শতাংশ, গ্রোসারিতে ১০ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে। এ ছাড়া লাইফস্টাইল ও রিটেইল শপিংয়ে সাড়ে ৯ হাজার মাস্টারকার্ড পার্টনার আউটলেটে কেনাকাটায় সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এর বাইরে বিমানভাড়ায় সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ছাড়, নির্বাচিত কার্ডে বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহারের সুযোগ, বৈশ্বিক এটিএম নেটওয়ার্কে নগদ উত্তোলন সুবিধা থাকবে বলেও জানায় ব্যাংকটি।
ক্রেডিট কার্ডের উদ্বোধন অনুষ্ঠানে পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা বলেন, ‘এটি পূবালী ব্যাংকের ডিজিটাল রূপান্তরের যাত্রায় একটি বড় অর্জন।’
