দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আর্গাস ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও আনুসাঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
