পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি হাওয়া ওয়েল টেক্সটাইলস (বিডি) পিএলসি ২০২৬-২৭ হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচ্য প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৬ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ১০ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ৪৪ পয়সা।
২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২ টাকা ৫৫ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৪১ টাকা ২৭ পয়সা।
অন্যদিকে, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি কার্যকরী নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ৩০ পয়সা। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ টাকা ৭৮ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি কার্যকরী নগদ প্রবাহ বেড়েছে ৫২ পয়সা।
