বরগুনার জেলার পাথরঘাটা উপজেলায় টানা ৪১ দিন মসজিদে জামায়াতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পুরস্কার পেয়েছেন ২০ মুসল্লি। প্রতিদিন মসজিদে উপস্থিত থেকে নামাজ আদায় করায় স্থানীয় যুবসমাজের উদ্যোগে তাদের এ পুরস্কার দেওয়া হয়।
৭ নভেম্বর (শুক্রবার) জুমার নামাজের আগে উপজেলার নাচনাপাড়া ৩নং ওয়ার্ডের হাওলাদার বাড়ি জামে মসজিদে এই পুরস্কার বিতরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুসলিম যুবসমাজকে নামাজের প্রতি উৎসাহিত করতে হাওলাদার বাড়ি জামে মসজিদের পক্ষ থেকে নিয়মিত নামাজ আদায়কারীদের পুরস্কার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজে অংশগ্রহণের মাধ্যমে শিশু-কিশোরদের মোবাইল ফোনের আসক্তি কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়। এর অংশ হিসেবে স্থানীয় যুবসমাজের উদ্যোগে টানা ৪১ দিন মসজিদে জামায়াতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ২০ জন মুসল্লিকে বিভিন্ন পুরস্কার দেওয়া হয়।
