Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » স্বর্ণের দাম আরও বাড়ল
    অর্থনীতি

    স্বর্ণের দাম আরও বাড়ল

    অক্টোবর ১৯, ২০২৫
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    GOLD
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ১৭ হাজার ৩৮২ টাকা। এতে স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড হলো।

    ১৯ অক্টোবর (রোববার) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আগামীকাল সোমবার থেকে এই নতুন দাম কার্যকর হবে বলে জানায় সংগঠনটি।

    বাজুসের নতুন দাম অনুযায়ী, আগামীকাল সোমবার ভরিপ্রতি ২১ ক্যারেট স্বর্ণের দাম হবে দুই লাখ সাত হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা ও সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম হবে এক লাখ ৪৮ হাজার ৭৪ টাকা।

    আজ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ দুই লাখ ১৬ হাজার ৩৩২ টাকা, ২১ ক্যারেট দুই লাখ ছয় হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৭৭ হাজার এক টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ৪৭ হাজার ৩৫১ টাকায় বিক্রি হয়েছে।

    বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদেব মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে।

    সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২০৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৮০২ টাকা নির্ধারণ করা হয়েছে।

    ২২ ক্যারেট বাজুস বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বর্ণের সর্বোচ্চ দাম

    সম্পর্কিত খবর

    বাংলাদেশ ব্যাংকের নতুন সিস্টেম চালু

    সেপ্টেম্বর ২, ২০২৬

    বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৩০ আগস্ট)

    আগস্ট ৩০, ২০২৬

    দেশের বাজারে স্বর্ণের দাম

    আগস্ট ৩০, ২০২৬

    ৩ হাজার ৮৪৭ টাকা বেড়েছে স্বর্ণের দাম

    আগস্ট ২০, ২০২৬

    বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ আগস্ট )

    আগস্ট ১৯, ২০২৬

    ১৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪১.৪ শতাংশ

    আগস্ট ১৮, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    দুই ঘণ্টায় লেনদেন ২৯৮ কোটি টাকা

    আগস্ট ২৩, ২০২৬

    ২৩ আগস্ট (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের…

    দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার

    আগস্ট ২০, ২০২৬

    লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

    আগস্ট ২০, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    ভ্যাট বিভাগে চাকরি দেবে হোন্ডা

    সেপ্টেম্বর ১৬, ২০২৬

    বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির ভ্যাট বিভাগ…

    ইউসিবি ব্যাংকে চাকরি

    সেপ্টেম্বর ১৬, ২০২৬

    ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংকটি…

    নগদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    সেপ্টেম্বর ১৬, ২০২৬

    নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.