Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন
    ব্যাংক

    ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন

    অক্টোবর ৯, ২০২৫
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    5-islami-bank
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ৯ অক্টোবর (বৃহস্পতিবার) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচটি বেসরকারি ব্যাংক একীভূত করে একটি শরিয়াহভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাবনা নীতিগতভাবে অনুমোদন করেছে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

    এছাড়াও, ব্যাংক ও বীমা খাতে আমানত সুরক্ষা আইনকে যুগোপযোগী করে সংশোধনীও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

    একীভূত হতে যাওয়া পাঁচটি ব্যাংক নিয়ে একটি নতুন ব্যাংক গঠিত হবে সেগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক।

    প্রতিবেদন অনুযায়ী উল্লিখিত ব্যাংকগুলোর বিশাল অংকের মূলধন ঘাটতি থাকায় ৬টি ব্যাংকের মধ্যে ৫টি ব্যাংককে মার্জার প্রক্রিয়ার মাধ্যমে সরকারি মালিকানায় শরীয়াহ্ভিত্তিক একটি ইসলামি ব্যাংক স্থাপনের জন্য বাংলাদেশ ব্যাংক অর্থ বিভাগকে অনুরোধ জানিয়েছে। কিন্তু আইসিবি ইসলামিক ব্যাংক পিএলসি-এর শেয়ার মালিকানা বিষয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় আইসিবি ইসলামী ব্যাংককে উক্ত প্রক্রিয়ার আওতা বহির্ভূত রাখা হয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুসারে, গত ১ (এক) বছরের অধিক সময় ধরে তারল্য সহায়তা প্রদান করা সত্ত্বেও ব্যাংকগুলোর আর্থিক অবস্থার কোনও উন্নতি ঘটেনি; বরং তাদের তারল্য সংকট আরও ঘনীভূত হয়েছে। তাদের আমানতকারী ও অন্যান্য পাওনাদারদের প্রদেয় পাওনা পরিশোধ করতে না পারায় ব্যাংকিং সেক্টরের প্রতি জনগণের মধ্যে আস্থার সংকট তৈরি হচ্ছে, যা দেশের সামগ্রিক আর্থিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

    আর্থিক খাতের স্থিতিশীলতা পুনরুদ্ধার, ব্যাংকিংখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা,আমানতকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির টেকসই ঋণ প্রবাহ নিশ্চিত করার জন্য ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী ব্যাংকিংখাতের এ ৫টি সংকটাপন্ন ব্যাংককে অতিসত্বর রেজল্যুশন প্রক্রিয়ায় নিয়ে আসা আবশ্যক বলে মনে করে অর্থ বিভাগ।

    রিপোর্টে আরো বলা হয়, বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে যে, প্রাথমিকভাবে প্রস্তাবিত নতুন ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার ‘অনুমোদিত মূলধনের’ বিপরীতে ‘পরিশোধিত মূলধন’ হিসেবে আনুমানিক ৩৫ হাজার কোটি টাকার প্রয়োজন হবে।

    প্রস্তাবিত নতুন ব্যাংকটির মূলধন বিষয়ে প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, বেইল ইন প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যমান প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ১৫ হাজার কোটি টাকার আমানত মূলধনে রূপান্তর করা যেতে পারে এবং অবশিষ্ট ২০ হাজার কোটি টাকা সরকার মূলধন হিসেবে প্রদান করতে পারে। নতুন ব্যাংকটি বাণিজ্যিকভাবে ও পেশাদারত্বের ভিত্তিতে পরিচালিত হবে।

    ৫ ইসলামী আইসিবি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক একীভূত এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। গ্লোবাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শরীয়াহ্ভিত্তিক

    সম্পর্কিত খবর

    এবি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ

    আগস্ট ২০, ২০২৬

    আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

    জুলাই ৩০, ২০২৬

    ইস্টার্ন ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

    জুলাই ২৯, ২০২৬

    ব্র্যাক ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

    জুলাই ২৯, ২০২৬

    ঢাকা ব্যাংকের বোর্ড সভার তারিখ ঘোষণা

    জুলাই ২৭, ২০২৬

    আইএফআইসি ব্যাংকের বোর্ড সভার তারিখ ঘোষণা

    জুলাই ২৭, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    দুই ঘণ্টায় লেনদেন ২৯৮ কোটি টাকা

    আগস্ট ২৩, ২০২৬

    ২৩ আগস্ট (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের…

    দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার

    আগস্ট ২০, ২০২৬

    লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

    আগস্ট ২০, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    ভ্যাট বিভাগে চাকরি দেবে হোন্ডা

    সেপ্টেম্বর ১৬, ২০২৬

    বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির ভ্যাট বিভাগ…

    ইউসিবি ব্যাংকে চাকরি

    সেপ্টেম্বর ১৬, ২০২৬

    ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংকটি…

    নগদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    সেপ্টেম্বর ১৬, ২০২৬

    নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.