দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সেনা ইন্স্যুরেন্স পিএলসি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৬ ডিসেম্বর দুপুর ০২ টা ৪৫ মিনিট এ কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
