সাইফ হাসানের অভিষেক হতে যাচ্ছে আজ ওডিআইতে। তিলকোটের এই ফরম্যাটেও সাইফের টি২০ পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার আশা টিম ম্যানেজমেন্টের। একটি জায়গায় কিছুটা চ্যালেঞ্জ থাকছেই বাংলাদেশ দলের। প্রায় তিন মাস পর ওডিআই খেলতে নামছেন মেহেদী হাসান মিরাজরা। অবশ্য আফগানদের অবস্থা বাংলাদেশের চেয়েও করুণ। গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষবার ওডিআই খেলেছিলেন রশিদ খানরা। প্রায় দীর্ঘ আট মাস পর ফের এই ফরম্যাটে নামছেন তারা।
তিন ম্যাচ সিরিজের সবকটিই হবে আবুধাবিতে। তাই এখানকার কন্ডিশন এবং পিচের সঙ্গে নতুন করে মানিয়ে নেওয়ার কিছু নেই বাংলাদেশের। প্রায় এক মাস ধরে এই কন্ডিশনেই রয়েছেন তারা। তবে ওয়ানডে স্কোয়াডে থাকা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তানভীর ইসলামদের জন্য মানিয়ে নেওয়ার ব্যাপারটি থাকছেই। ২০২৭ বিশ্বকাপ মাথায় রেখে উভয় দলই তাদের স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন এনেছে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধি.), নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান, সাইফ হাসান, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: হাসমতউল্লাহ শহিদি (অধি.), মোহাম্মদ নবি, রশিদ খান, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, ডারউশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, নানগেয়েলিয়া খারোত ও বশির আহমাদ।
