আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতের ইসলামী শরিয়াভিত্তিক বাণিজ্যিক ব্যাংকটির রিটেল আইআরএম (ইও-এসপিও) বিভাগ অ্যানালিস্ট, হোম ইনভেস্টমেন্ট পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৪ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যানালিস্ট, হোম ইনভেস্টমেন্ট
বিভাগ: রিটেল আইআরএম (ইও-এসপিও)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি অথবা বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা: বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে জ্ঞান। কম্পিউটার ব্যবহারে দক্ষ; বিশেষ করে মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word), এক্সেল (Excel) ও পাওয়ারপয়েন্ট (PowerPoint)-এ পারদর্শী
অভিজ্ঞতা: কমপক্ষে ৭ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন
শেষ সময়: ১৬ নভেম্বর ২০২৬
