Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টেও বিশ্রামে থাকতে পারেন লিটন
    খেলাধুলা

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টেও বিশ্রামে থাকতে পারেন লিটন

    অক্টোবর ১৯, ২০২৬
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Liton-das
    ছবি: সংগ্রহীত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ত্রিদেশীয় সিরিজের আগে চোটে পড়া বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক লিটন দাসকে নিয়ে কিছুটা স্বস্তির খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁর চোট গুরুতর নয়। সবকিছু ঠিক থাকলে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে মাঠে ফিরতে পারেন তিনি। তবে সতর্কতার অংশ হিসেবে ঢাকা টেস্টে তাঁকে বিশ্রামে রাখা হতে পারে।

    চলমান ত্রিদেশীয় সিরিজ শুরুর আগেই চোটে পড়েন লিটন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে তাঁর পরিবর্তে টস করতে নামেন তাওহিদ হৃদয়। সেদিনই চোটের কারণে লিটনের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়েজিদুল ইসলাম খান।

    চোটের কারণে ত্রিদেশীয় সিরিজে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরে এসেছেন লিটন। আজ বিসিবির চিকিৎসকের কাছেও গেছেন তিনি। প্রাথমিকভাবে তাঁর চোট গুরুতর নয় বলে জানা গেছে। তবে মাঠে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে তাঁর শারীরিক অবস্থার ওপর।

    এদিকে লিটনের পরিবর্তে ত্রিদেশীয় সিরিজের দলে ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন। ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন এই উইকেটকিপার-ব্যাটার।

    অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) অংশ হিসেবে সিরিজটি শুরু হবে আগামী ২৮ অক্টোবর।

    প্রথম টেস্টের আগে আগামী ২২ অক্টোবর তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল। সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

    পুঁজিবার্তা

    বিশ্রামে থাকতে পারেন লিটন

    সম্পর্কিত খবর

    জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ভারত, সিরিজ আয়োজনের সম্ভাবনা ‘শতভাগ’

    নভেম্বর ৪, ২০২৬

    লা লিগায় অবিশ্বাস্য রেকর্ড গড়লেন এমবাপ্পে, প্রতিটি প্রতিপক্ষের বিপক্ষেই গোল

    নভেম্বর ২, ২০২৬

    মেসির জাদুকরী গোলে জয়, চ্যাম্পিয়নস কাপের টিকিট পেল মায়ামি

    নভেম্বর ২, ২০২৬

    গার্দিওলাকে পেছনে ফেলে বার্সেলোনায় ইতিহাস গড়লেন ফ্লিক

    নভেম্বর ১, ২০২৬

    মিরপুরে বৃষ্টির দিনে ব্যাটিং ধস, চাপে বাংলাদেশ

    অক্টোবর ৩০, ২০২৬

    ভারতকে ২৭-০ গোলে বিধ্বস্ত করল বেনিন

    অক্টোবর ২২, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    ওআইমেক্স ইলেকট্রোডসের ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

    নভেম্বর ৩, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) খাতের কোম্পানি ওআইমেক্স ইলেকট্রোডস লিমিটেড ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাববছরের জন্য…

    এটলাস বাংলাদেশের পর্ষদ সভা ১০ নভেম্বর, আসতে পারে লভ্যাংশ ঘোষণা

    নভেম্বর ৩, ২০২৬

    বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৩, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

    নভেম্বর ৪, ২০২৬

    যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। সদ্য…

    জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে ভারত, সিরিজ আয়োজনের সম্ভাবনা ‘শতভাগ’

    নভেম্বর ৪, ২০২৬

    বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আগামী বছরের জানুয়ারিতে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ…

    আজ জাতীয় সংবিধান দিবস

    নভেম্বর ৪, ২০২৬

    আজ ৪ নভেম্বর, জাতীয় সংবিধান দিবস। ১৯৭২ সালের এই দিনে গণপরিষদে স্বাধীন…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.