প্রমি এগ্রো ফুডস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এরিয়া সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০১ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: এরিয়া সেলস ম্যানেজার।
লোকবল নিয়োগ: ২০ জন।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ইনভেন্টরি পরিচালনা, পাইকারদের কাছে সময়মতো পণ্য ডেলিভারি এবং খুচরা বিক্রেতাদের কাছে পণ্য বিতরণে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ।
বয়সসীমা: ২৮ থেকে ৩৫ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, পারফরম্যান্স বোনাস, বছরে ২টি উৎসব বোনাস, বিক্রয় কমিশন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৬।
