আগে ব্যাট করে ভারত তোলে ২৫৬ রান। ভারতের হয়ে ফিফটি করেন হার্দিক পান্ডিয়া ও অভিষেক শর্মা। অন্য ব্যাটাররাও ঝড়ো ইনিংস খেলেন।
২৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। প্রথম ৫ ওভারে তোলে মাত্র ৩৩ রান। পাওয়ারপ্লে শেষে স্কোর ছিল ৪৮/১। সপ্তম ওভারে আউট হন তাদিওয়ানাশে মারুমানি (২০)।
১০ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ৭৩/২। শেষ ১০ ওভারে প্রয়োজন ছিল ১৮৪ রান।
ব্রায়ান বেনেট ১৩তম ওভারে যশপ্রীত বুমরাকে ছক্কা মেরে ফিফটি পূর্ণ করেন তিনি। এবারের বিশ্বকাপে এটি তার তৃতীয় অর্ধশতক। শেষ পর্যন্ত ৪৮ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন বেনেট।
শেষ পর্যন্ত জিম্বাবুয়ের ৭২ রানে হারিয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রাখল ভারত ।
