২৫ ফেব্রুয়ারি ( বুধবার) বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ থেকে জারি করা পৃথক দুটি অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ে বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। গভর্নর আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিলের রেশ কাটতে না কাটতেই কেন্দ্রীয় ব্যাংকের চারজন পরিচালকসহ মোট পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে।
আদেশ অনুযায়ী, গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিভাগের শীর্ষ পদে পরিবর্তন আনা হয়েছে:
তাদের হলেন- পরিচালক মো. জবদুল ইসলামকে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে সরিয়ে আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগে পদায়ন করা হয়েছে। মো. শহিদ রেজাকে আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ থেকে সরিয়ে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এর দায়িত্ব দেওয়া হয়েছে। মো. বায়েজিদ সরকারকে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে সরিয়ে মতিঝিল অফিসে বদলি করা হয়েছে। সেখানে তিনি ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক (কারেন্সি) হিসেবে দায়িত্ব পালন করবেন।
পরিচালক গাজী মো. মাহবুবুল ইসলামকে মতিঝিল অফিস থেকে তাকে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১-এ আনা হয়েছে এবং মো. কামরুল ইসলামকে অতিরিক্ত পরিচালক পদমর্যাদার এই কর্মকর্তাকে গভর্নর সচিবালয় থেকে সদরঘাট অফিসে বদলি করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের আদেশে বলা হয়েছে, এই রদবদল অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান দপ্তরের দায়িত্ব হস্তান্তর করে দ্রুত নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
