১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতি ডলার ১২২ টাকা হিসেবে দেশীয় মুদ্রায় রিজার্ভের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩ লাখ ৬৬ হাজার কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বর্তমানে মোট রিজার্ভ রয়েছে ৩৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।
২০২৬ সালের জানুয়ারি মাসে দেশে ৩১৭ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে, যা এ পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ। এটি ২০২৫ সালের একই সময়ের তুলনায় ৪৫ দশমিক ৪১ শতাংশ বেশি। উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির ফলে ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ বেড়েছে। ডলারের দর স্থিতিশীল রাখতে নিলামের মাধ্যমে বাজার থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার ক্রয়ের মাধ্যমে বিনিময় হারও স্থিতিশীল রাখা সম্ভব হচ্ছে।
