সম্প্রতি নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠানটির অডিট অ্যান্ড পার্টনার লাইফসাইকল, সেলস অপারেশনস বিভাগ সিনিয়র ম্যানেজার/এভিপি পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সিনিয়র ম্যানেজার/এভিপি।
বিভাগ: অডিট অ্যান্ড পার্টনার লাইফসাইকল, সেলস অপারেশনস।
পদসংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ।
অন্যান্য যোগ্যতা: নিরীক্ষা কাঠামো ডিজাইন এবং কৌশলগত নিরীক্ষা পরিকল্পনা বাস্তবায়নের ক্ষমতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ থেকে ১৬ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: নির্ধারিত নয়।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক ২দিন ছুটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬।
