নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠানটির ট্রেড মার্কেটিং বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ ডেপুটি ম্যানেজার।
বিভাগ: ট্রেড মার্কেটিং।
পদসংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে এমবিএ/বিবিএ।
অন্যান্য যোগ্যতা: মার্কেটিং অটোমেশন টুল / টিএমআর অ্যাপে ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৬ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: প্রযোজ্য নয়।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, ২দিন সাপ্তাহিক ছুটি, স্বাস্থ্য/চিকিৎসা বিমা, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ২৩ ফেব্রুয়ারি ২০২৬।
