সৌদি আরবে গতকাল পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই আজ ১৮ ফেব্রুয়ারিত (বুধবার) থেকে দেশটিতে শুরু হয়েছে রোজা। একই দিনে, সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও রোজা শুরু হচ্ছে।
তাছাড়া, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরুর পরের দিন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোজা শুরু হয়। সে হিসেবে বাংলাদেশে রমজান মাস শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।
যদিও, বাংলাদেশ চাঁদ দেখার ওপর ভিত্তি করে রমজান শুরুর ঘোষণা দেওয়া হয়।
