ভিভো বাংলাদেশ (প্রধান কার্যালয়) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ফিন্যান্স ও অ্যাকাউন্টস বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৯ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১১ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ম্যানেজার।
বিভাগ: ফিন্যান্স ও অ্যাকাউন্টস।
পদসংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং/অর্থনীতিতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: মোবাইল ইন্ডাস্ট্রিজে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৬ থেকে ৮ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: ২৮ থেকে ৪০ বছর।
কর্মস্থল: ঢাকা।
বেতন: ৭০,০০০ টাকা (মাসিক)।
অন্যান্য সুবিধা: বছরে ২টি উৎসব ভাতা ও উপস্থিতি ভাতা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ১১ মার্চ ২০২৬।
