১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) এক বিবৃতিতে দল ঘোষণার বিষয়টি নিশ্চিত করে বিসিবি।
ঘোষিত স্কোয়াডে অধিনায়ক ফাহিমা খাতুনের সঙ্গে আছেন শামীমা সুলতানা, ইশমা তানজিম ও লতা মণ্ডলের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। পাশাপাশি সুযোগ পেয়েছেন রুবাইয়া হায়দার ঝিলিক, জান্নাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার মেঘলা ও তাজ নেহার।
টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও স্বাগতিক থাইল্যান্ড।
গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ সূচি অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে দলটি। ১৬ ফেব্রুয়ারি স্বাগতিক থাইল্যান্ড এবং ১৮ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশ স্কোয়াড
ফাহিমা খাতুন (অধিনায়ক), শামীমা সুলতানা, ইশমা তানজিম, রুবাইয়া হায়দার ঝিলিক, জান্নাতুল ফেরদৌস সুমনা, শরিফা খাতুন, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম, সাদিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, সানজিদা আক্তার মেঘলা, তাজ নেহার, লতা মণ্ডল, সুমাইয়া আক্তার ও ফাতেমা জাহান।
স্ট্যান্ডবাই: দিশা বিশ্বাস, মিষ্টি রানী সাহা, হালিমাতুল সাদিয়া ও হাবিবা ইসলাম পিংকি।
আগামী ১৩ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে শুরু হতে যাচ্ছে নারী এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্ট।
