নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল অর্থ আদান-প্রদানকারী প্রতিষ্ঠানটির ট্যাক্সেশন বিভাগ ম্যানেজার/সিনিয়র ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৯ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ম্যানেজার/সিনিয়র ম্যানেজার।
বিভাগ: ট্যাক্সেশন।
পদসংখ্যা: ০১টি।
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিং/ফিন্যান্স অথবা ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: আয়কর আইন এবং বিধিবিধান, ভ্যাট এবং সম্পূরক কর আইন এবং বিধিবিধান সম্পর্কে ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৭ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, বিমা, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ১৭ ফেব্রুয়ারি ২০২৬।
