প্রমি এগ্রো ফুডস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কর্পোরেট সেলস অ্যান্ড মডার্ন ট্রেড বিভাগ মার্কেটিং এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৯ জানুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: মার্কেটিং এক্সিকিউটিভ।
বিভাগ: কর্পোরেট সেলস অ্যান্ড মডার্ন ট্রেড।
লোকবল নিয়োগ: ১০ জন।
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ।
অন্যান্য যোগ্যতা: কর্পোরেট সেলস অ্যান্ড মডার্ন ট্রেড মার্কেটিং টিমে কাজের দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: ২৪ থেকে ৩৫ বছর।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, বছরে ২টি উৎসব বোনাস, দুপুরের খাবার সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
শেষ সময়: ১৯ ফেব্রুয়ারি ২০২৬।
