Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » তীব্র শীতে তায়াম্মুম
    ধর্ম

    তীব্র শীতে তায়াম্মুম

    জানুয়ারি ১১, ২০২৬
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Oju
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    রাজধানীতে হঠাৎ শীতের প্রকোপ বেড়েছে। ঘনকুয়াশার সঙ্গে রয়েছে হিমেল বাতাসও। এছাড়া দেশের বিভিন্ন জেলায় হাঁড় কাঁপানো শীত পড়ছে। এ অবস্থায় ঠান্ডা পানি দিয়ে অজু-গোসল করা কষ্টকর।

    রাসুলুল্লাহ (সা.) এর বর্ণিত হাদিস আমাদের এই প্রশ্নের দিকে নতুন এক দৃষ্টিতে তাকাতে শেখায়-যেখানে দুনিয়ার ঠান্ডা আমাদের মনে করিয়ে দেয় আখিরাতের এক ভয়াবহ বাস্তবতা।

    অসুস্থ হওয়ার প্রবল আশঙ্কা: যদি পানি ব্যবহার করলে নিশ্চিতভাবে অসুস্থ হওয়ার ভয় থাকে অথবা বর্তমান রোগ মারাত্মকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, তবে তায়াম্মুম করা যাবে।

    পানি গরম করার ব্যবস্থা না থাকা: যদি পানি এতটাই ঠান্ডা হয় যে তা ব্যবহার করলে শরীরের ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে এবং সেই পানি গরম করার মতো কোনো মাধ্যম (চুলা, হিটার বা আগুন) না থাকে, তবে তায়াম্মুম করা জায়েজ।

    তীব্র শৈত্যপ্রবাহ: যদি শীতের তীব্রতা এমন পর্যায়ে পৌঁছায় যে গোসল করলে মৃত্যু বা অঙ্গহানির আশঙ্কা থাকে, তবে তায়াম্মুম করা যাবে।

    হাদিসের প্রমাণ।

    রাসূলুল্লাহ (সা.)-এর যুগেও এমন ঘটনা ঘটেছিল। আমর ইবনুল আস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন— ‘ধাতুস সালাসিল’ যুদ্ধের সময় এক অত্যন্ত ঠান্ডা রাতে আমার স্বপ্নদোষ হয়। আমার আশঙ্কা হলো যে যদি আমি গোসল করি তবে আমি মারা যাব। তাই আমি তায়াম্মুম করলাম এবং আমার সাথীদের নিয়ে ফজরের নামাজ আদায় করলাম। বিষয়টি রাসূলুল্লাহ (সা.)-এর কাছে পৌঁছালে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, ‘হে আমর! তুমি অপবিত্র থাকা সত্ত্বেও সাথীদের নিয়ে নামাজ পড়লে?’ আমি জানালাম— মহান আল্লাহর বাণী ‘তোমরা নিজেদের হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তোমাদের ওপর অত্যন্ত দয়ালু’ (সূরা নিসা, আয়াত: ২৯) মনে করে আমি তায়াম্মুম করেছি। এ কথা শুনে রাসূলুল্লাহ (সা.) মুচকি হাসলেন এবং কিছুই বললেন না। (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৩৪)। রাসূল (সা.)-এর এই নীরবতা তায়াম্মুমের বৈধতার প্রমাণ।

    তায়াম্মুমের সঠিক নিয়ম: তায়াম্মুম করার জন্য পবিত্র মাটি বা মাটিজাতীয় বস্তু (যেমন— ধুলোবালি, পাথর, সিমেন্ট, ইটের দেয়াল) প্রয়োজন। তায়াম্মুমের প্রধান কাজ তিনটি।

    নিয়ত করা: মনে মনে এই সংকল্প করা যে, আমি পবিত্রতা অর্জনের জন্য তায়াম্মুম করছি।

    মুখমণ্ডল মাসেহ করা: বিসমিল্লাহ বলে দুই হাত পবিত্র মাটিতে আঘাত করে বা হাত রেখে পুরো মুখমণ্ডল একবার মাসেহ করা।

    হাত মাসেহ করা: পুনরায় মাটিতে হাত মেরে উভয় হাত কনুইসহ (মতান্তরে কবজি পর্যন্ত) একবার মাসেহ করা। প্রথমে ডান হাত এবং পরে বাম হাত মাসেহ করতে হয়।

    শীত বা গরম সব অবস্থাতেই ধীরে-সুস্থে ও সুন্দরভাবে অজু করা উচিত, তাড়াহুড়া বা দায়সারাভাবে নয়।

    আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক আমল করার তাওফিক দান করুন।

    আমিন।

    ঠান্ডা পানি দিয়ে অজু

    সম্পর্কিত খবর

    ফিতরার হার নির্ধারণ

    ফেব্রুয়ারি ২৫, ২০২৬

    রমজানের গুরুত্ব ও ফজিলত

    ফেব্রুয়ারি ২৩, ২০২৬

    কুরআন মজীদ ও সহীহ হাদীসের আলোকে রোযার গুরুত্ব ও ফযীলত

    ফেব্রুয়ারি ১৯, ২০২৬

    প্রভাবশালী ১০ মুসলিম বিজ্ঞানী

    জানুয়ারি ৩০, ২০২৬

    যে আত্মীয়দের যাকাত দেওয়া যাবে না

    জানুয়ারি ২৯, ২০২৬

    কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

    জানুয়ারি ২৫, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    দুই ঘণ্টায় লেনদেন ২৯৮ কোটি টাকা

    আগস্ট ২৩, ২০২৬

    ২৩ আগস্ট (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের…

    দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার

    আগস্ট ২০, ২০২৬

    লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

    আগস্ট ২০, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    প্রাইম ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    প্রাইম ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি সিনিয়র…

    নিয়োগ দেবে এসএমসি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র অ্যান্ড্রয়েড…

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে চাকরির সুযোগ

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের শীর্ষস্থানীয়…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.