মিশরের কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন তিনি। বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় এ ফলাফল ঘোষণা করা হয়।
বিশ্বজয় করেছেন রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আনাস বিন আতিক।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে মনোনীত এ প্রতিযোগী পূর্ণ কোরআন হিফজ ক্যাটাগরিতে প্রতিযোগিতা করে পুরস্কারস্বরূপ ৫০ হাজার লিবিয়ান দিনার লাভ করে। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৭৫টি দেশের ১২০ জন প্রতিযোগী অংশ নেন। চূড়ান্ত পর্বে ১৮ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী, সচিব, সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথি ও দর্শনার্থীরা।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী (হাফিযাহুল্লাহ)-এর প্রতিনিধি হিসেবে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ক্বারী মাসউদুর রহমান প্রতিযোগিতায় পর্যবেক্ষক হিসেবে অংশ নেন। লিবিয়ার এ প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রতিযোগীরা সাফল্য অর্জন করে আসছে।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে গত অর্ধযুগে ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রতিযোগীরা আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করে আসছে। এ অর্জন বাংলাদেশকে বিশ্ব কোরআন মঞ্চে গৌরবের আসনে প্রতিষ্ঠিত করছে।
