Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু কাল
    শিক্ষা

    গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু কাল

    ডিসেম্বর ৯, ২০২৫
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    gst-admission
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আগামীকাল ১০ ডিসেম্বর (বুধবার)। আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে।

    গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির সচিব অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৭ ডিসেম্বর (রবিবার) এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের ২৭ মার্চ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছরের গুচ্ছের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হবে ১০ ডিসেম্বর থেকে, যা চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।

    ২০২১, ২০২২ ও ২০২৩ সালের এসএসসি বা সমমান এবং ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এবার আবেদন করতে পারবেন। ‘এ’ (বিজ্ঞান), ‘বি’ (মানবিক) ও ‘সি’ (ব্যবসায় শিক্ষা) তিন ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবেন আগ্রহীরা শিক্ষার্থী। এবার ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০।

    প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। শুধু উত্তীর্ণ পরীক্ষার্থীরাই জিএসটি গুচ্ছভুক্ত স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের শর্তাবলি পূরণ সাপেক্ষে পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবে।

    এ বছর গুচ্ছে থাকছে ১৯ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলো হলো- ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

    গুচ্ছভুক্ত জিএসটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাধারণ বিশ্ববিদ্যালয়

    সম্পর্কিত খবর

    সরকারের জরুরি নির্দেশনা সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য

    আগস্ট ১৯, ২০২৬

    এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

    জুলাই ২২, ২০২৬

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

    জুলাই ১৫, ২০২৬

    প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

    জুলাই ১২, ২০২৬

    নতুন নির্দেশনা শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির মেয়াদ নিয়ে

    মার্চ ২, ২০২৬

    ২১ ফেব্রুয়ারির কর্মসূচি পালনের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের

    ফেব্রুয়ারি ১৯, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    দুই ঘণ্টায় লেনদেন ২৯৮ কোটি টাকা

    আগস্ট ২৩, ২০২৬

    ২৩ আগস্ট (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের…

    দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার

    আগস্ট ২০, ২০২৬

    লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

    আগস্ট ২০, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    ভ্যাট বিভাগে চাকরি দেবে হোন্ডা

    সেপ্টেম্বর ১৬, ২০২৬

    বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির ভ্যাট বিভাগ…

    ইউসিবি ব্যাংকে চাকরি

    সেপ্টেম্বর ১৬, ২০২৬

    ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংকটি…

    নগদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    সেপ্টেম্বর ১৬, ২০২৬

    নগদ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.