Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » সাত কলেজের অধ্যাদেশ চূড়ান্তের কাজ শেষ পর্যায়ে: শিক্ষা মন্ত্রণালয়
    শিক্ষা

    সাত কলেজের অধ্যাদেশ চূড়ান্তের কাজ শেষ পর্যায়ে: শিক্ষা মন্ত্রণালয়

    ডিসেম্বর ৯, ২০২৫
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    7-collage
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ নিয়ে রাজধানীতে শিক্ষার্থীদের পক্ষে-বিপক্ষে আন্দোলনের মধ্যেই প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নিয়ে সাতটি সিদ্ধান্ত ও অগ্রগতির কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

    ০৮ ডিসেম্বর (সোমবার) বিকেলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ-২০২৫’-এর খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। খসড়া অধ্যাদেশ নিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজনসহ বিভিন্ন মহল থেকে পাওয়া পাঁচ হাজারের বেশি মতামত আইনগত ও বাস্তবতার আলোকে পর্যালোচনা করা হচ্ছে।

    আরও বলা হয়, আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে পরিমার্জিত খসড়ার ওপর আন্তঃমন্ত্রণালয় সভা আয়োজনের প্রস্তুতি রয়েছে। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন প্রশাসন, সাত কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক আলোচনা অব্যাহত আছে।

    ২০২৪-২৫ শিক্ষাবর্ষে তিন ইউনিটে ভর্তি প্রক্রিয়ায় ১০ হাজার ১৯৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৯ হাজার ৩৮৮ জন ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করেছেন বলে জানানো হয়। নতুন শিক্ষাবর্ষ পরিচালনার জন্য একটি অপারেশন ম্যানুয়েল ইতোমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে।

    শিক্ষা মন্ত্রণালয় জানায়, শীতকালীন ছুটি শেষে আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু করা সম্ভব হবে বলে শিক্ষক প্রতিনিধিরা আশাবাদ ব্যক্ত করেছেন।

    বিজ্ঞপ্তিতে কলেজগুলোর স্বাতন্ত্র্য রক্ষা, নারী শিক্ষার সুযোগ সংকোচন না করা, সম্পত্তির মালিকানা সংরক্ষণ ও মাধ্যমিক স্তরের শিক্ষা কার্যক্রম ব্যাহত না করার বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়।

    সবশেষে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষক ও শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে জানায়, গুজব বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে বিভ্রান্তি না ছড়িয়ে শিক্ষার্থীদের শিক্ষা জীবন ও সামগ্রিক শিক্ষা কার্যক্রম যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

    ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাত কলেজ

    সম্পর্কিত খবর

    সরকারের জরুরি নির্দেশনা সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য

    আগস্ট ১৯, ২০২৬

    এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

    জুলাই ২২, ২০২৬

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

    জুলাই ১৫, ২০২৬

    প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

    জুলাই ১২, ২০২৬

    নতুন নির্দেশনা শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির মেয়াদ নিয়ে

    মার্চ ২, ২০২৬

    ২১ ফেব্রুয়ারির কর্মসূচি পালনের নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের

    ফেব্রুয়ারি ১৯, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    দুই ঘণ্টায় লেনদেন ২৯৮ কোটি টাকা

    আগস্ট ২৩, ২০২৬

    ২৩ আগস্ট (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের…

    দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার

    আগস্ট ২০, ২০২৬

    লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

    আগস্ট ২০, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    প্রাইম ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    প্রাইম ব্যাংক পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি সিনিয়র…

    নিয়োগ দেবে এসএমসি

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র অ্যান্ড্রয়েড…

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে চাকরির সুযোগ

    সেপ্টেম্বর ১৭, ২০২৬

    আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের শীর্ষস্থানীয়…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.