Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
    অর্থনীতি

    ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

    ডিসেম্বর ১, ২০২৫
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Bangladesh-Bank
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    দীর্ঘদিনের সংকটে থাকা ব্যাংক বহির্ভূত ৯ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমানতকারীর টাকা ফেরত দিতে না পারা, উচ্চ খেলাপি ঋণ ও মূলধন ঘাটতি, এই তিন সূচকের ভিত্তিতে এসব প্রতিষ্ঠান চিহ্নিত করে অবসায়নের অনুমোদন হয়েছে।

    গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে ৩০ নভেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে অনুমোদন হয়েছে।

    প্রতিষ্ঠানগুলো হলো: পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, আভিভা ফাইন্যান্স লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স লিমিটেড, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, জিএসপি ফাইন্যান্স লিমিটেড ও প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

    এই বিষয় ব্যাংকটির এক কর্মকর্তা বলেন, সমস্যাগ্রস্ত ব্যাংকবহির্ভূত ৯ আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন করতে হলে বাংলাদেশ ব্যাংকের পর্ষদের অনুমোদন নিতে হবে এমনটি আইনের বলা আছে। তাই গতকাল রোববার পর্ষদ এই বিষয়ে অনুমোদন দিয়েছে। এখন বাংলাদেশ ব্যাংক যাচাই-বাছাই করে কোনো কোনো প্রতিষ্ঠান অবসায়ন করবে এবিষয় সিদ্ধান্ত নেবে।

    ব্যাংকটির কর্মকর্তা আরও বলেন, প্রাথমিকভাবে বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় একটি তালিকা করা হয়েছিল। বাংলাদেশ ব্যাংক বোর্ডে বিষয়টি অনুমোদন দিয়েছে। এখন কোন কোন বিষয়ে প্রতিষ্ঠান অবসান করা হবে এবিষয়ে চূড়ান্ত করা হবে। এসব প্রতিষ্ঠান বন্ধে সরকারের ব্যয় ধরেছে প্রায় ৯ হাজার কোটি টাকা। যার মধ্যে ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

    আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক

    সম্পর্কিত খবর

    জ্বালানি তেলের দাম বাড়ল

    সেপ্টেম্বর ২১, ২০২৬

    বাংলাদেশ ব্যাংকের নতুন সিস্টেম চালু

    সেপ্টেম্বর ২, ২০২৬

    বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (৩০ আগস্ট)

    আগস্ট ৩০, ২০২৬

    দেশের বাজারে স্বর্ণের দাম

    আগস্ট ৩০, ২০২৬

    ৩ হাজার ৮৪৭ টাকা বেড়েছে স্বর্ণের দাম

    আগস্ট ২০, ২০২৬

    বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    আগস্ট ২০, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    দুই ঘণ্টায় লেনদেন ২৯৮ কোটি টাকা

    আগস্ট ২৩, ২০২৬

    ২৩ আগস্ট (রবিবার) সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের…

    দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার

    আগস্ট ২০, ২০২৬

    লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

    আগস্ট ২০, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    ৩৪ পদে ২৮৭ জনের বড় নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের

    সেপ্টেম্বর ২১, ২০২৬

    বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বিএআরআই) ৩৪ পদে ২৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে।…

    জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৩ পদের বড় নিয়োগ

    সেপ্টেম্বর ২১, ২০২৬

    জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৩টি স্থায়ী শূন্য পদে ৩৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এ…

    ইনভেস্টমেন্ট অফিসার নিয়োগ দেবে এনআরবিসি ব্যাংক

    সেপ্টেম্বর ২১, ২০২৬

    জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনআরবিসি ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.