Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » অনলাইনেই সব নথি জমা দেওয়া যাবে
    পুঁজিবাজার

    অনলাইনেই সব নথি জমা দেওয়া যাবে

    নভেম্বর ২৬, ২০২৫
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    Dse&Cse
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    এখন থেকে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো সব নথি ডিজিটাল উপায়ে তাৎক্ষণিকভাবে অনলাইনে জমা দিতে পারবে। আগে কোম্পানিগুলোকে একই নথি হার্ড কপি ও ই-মেইলে একাধিক প্রতিষ্ঠানে জমা দিতে হতো। এখন এক জায়গা থেকেই সব নথি জমা দেওয়া যাবে।

    ২৬ নভেম্বর (বুধবার) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তাদের স্মার্ট সাবমিশন সিস্টেমে (এসএসএস) রেগুলেটরি সাবমিশন মডিউল ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) অনবোর্ডিং এ দুটি ফিচার বা সুবিধা যুক্ত করা হয়েছে। রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ সেবার উদ্বোধন করা হয়।

    ডিএসই জানায়, নতুন রেগুলেটরি সাবমিশন মডিউলের মাধ্যমে কোম্পানিগুলো আর্থিক প্রতিবেদন, বোর্ড সভার সিদ্ধান্ত, লভ্যাংশ ঘোষণা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দ্রুততম সময়ে অনলাইনে জমা দিতে পারবে। অন্যদিকে সিএসই অনবোর্ডিং চালু হওয়ায় ডিএসইর সিস্টেমে একবার তথ্য জমা দিলেই তা স্বয়ংক্রিয়ভাবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে পৌঁছে যাবে। আবার সিএসইতে তথ্য জমা দিলে তা ডিএসইতে চলে আসবে। ফলে দুই এক্সচেঞ্জে আলাদা আলাদা নথি পাঠানোর প্রয়োজন হবে না। এতে সময় বাঁচবে ও কাজের গতি বাড়বে।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. সাইফুদ্দিন। তিনি বলেন, ডিএসইর নতুন ডিজিটাল সাবমিশন প্ল্যাটফর্মের উদ্দেশ্য হচ্ছে, বাজারসংশ্লিষ্ট আর্থিক তথ্যের সহজ, স্বচ্ছ ও মানসম্মত প্রাপ্যতা নিশ্চিত করা। এটি নিয়ন্ত্রক, নিরীক্ষক ও অন্যান্য অংশীজনের তথ্য ব্যবহারের দক্ষতা বাড়াবে।

    ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, এত দিন নথি জমা ও রিপোর্টিংয়ের বড় অংশ ম্যানুয়াল ও হার্ড কপিনির্ভর ছিল। এটি বিনিয়োগের কাজকে ধীর ও জটিল করেছে। এখন সেই অবস্থায় পরিবর্তন আসবে।

    ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুর রহমান বলেন, এখন থেকে তালিকাভুক্ত কোম্পানি ও বাজারসংশ্লিষ্ট অংশীজনেরা নিজ নিজ অফিস থেকেই অনলাইনে নথিপত্র জমা দিতে পারবেন। পাশাপাশি আগামী ডিসেম্বর মাসের মধ্যেই ডিএসইর ওয়েবসাইটের আধুনিক ল্যান্ডিং পেজ উন্মোচনের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।

    বিএসইসির প্রধান হিসাবরক্ষক খায়রুল আনাম খান জানান, ইস্যুয়ারদের দাপ্তরিক জটিলতা ও দৌড়াদৌড়ি কমানোই এই ডিজিটালাইজেশনের মূল লক্ষ্য। সময়ের সঙ্গে সঙ্গে স্মার্ট সাবমিশন সিস্টেমে আরও ব্যবসায়িক কার্যক্রম যুক্ত করা হবে।

    অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের ইনস্যুরেন্স ও ক্যাপিটাল মার্কেট উইংসের অতিরিক্ত সচিব মো. সাইদ কুতুব, স্টক ব্রোকারদের সংগঠন ডিবিএর সভাপতি সাইফুল ইসলামসহ পুঁজিবাজার-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ডিএসই ঢাকা স্টক এক্সচেঞ্জ সিএসই

    সম্পর্কিত খবর

    একমি পেস্টিসাইডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৬, ২০২৬

    আমান ফীডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৬, ২০২৬

    আমান কটনের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৬, ২০২৬

    ন্যাশনাল টিউবসের পর্ষদ সভা ১১ নভেম্বর

    নভেম্বর ৬, ২০২৬

    দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর

    নভেম্বর ৬, ২০২৬

    এডিএন টেলিকমের পর্ষদ সভা ১২ নভেম্বর

    নভেম্বর ৬, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    একমি পেস্টিসাইডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৬, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন (ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস) খাতের কোম্পানি একমি পেস্টিসাইড লিমিটেডের পরিচালনা পর্ষদের…

    আমান ফীডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৬, ২০২৬

    আমান কটনের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৬, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    দেশের বাজারে আবারও কমল সোনার দাম, ভরিতে কমেছে ২,৭৪১ টাকা

    নভেম্বর ৬, ২০২৬

    দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি…

    ৮ থেকে ১০ নভেম্বর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

    নভেম্বর ৬, ২০২৬

    আগামী ৮ থেকে ১০ নভেম্বর দেশের বিভিন্ন বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা…

    টিভিতে আজকের খেলার সূচি

    নভেম্বর ৬, ২০২৬

    ক্রিকেট ও ফুটবলে আজ টিভিতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ। দিনের শুরুতে মাঠে…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.