২৫ নভেম্বর (সোমবার) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ২২৭ টির শেয়ারদর কমেছে। এরমধ্যে সর্বোচ্চ দর কমেছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ৭ দশমিক ৭৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ার দর ১০ পয়সা বা ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: ন্যাশনাল ব্যাংক লিমিটেড, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মাইডাস ফাইন্যান্সিং পিএলসি, উসমানিয়া গ্লাসশীট ফ্যাক্টরি লিমিটেড, এবি ব্যাংক পিএলসি, ম্যাকসন স্পিনিং লিমিটেড এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।.
