২৪ নভেম্বর (সোমবার) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির ২০ কোটি ২২ লক্ষ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির ১৭ কোটি ০৮ লক্ষ ০৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সামিট এলায়েন্স পোর্ট লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ২০ লক্ষ টাকা।
তাছাড়াও, এদিন লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, রানার অটোমোবাইলস পিএলসি, আফতাব অটোমোবাইলস লিমিটেড, মনোস্পুল বাংলাদেশ পিএলসি, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি।
