দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের নাম পরিবর্তনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এখন থেকে কোম্পানিটির নাম ‘স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড’-এর পরিবর্তে ‘স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ পিএলসি’ হবে। আজ ২৪ নভেম্বর (সোমবার) থেকে কোম্পানিটি স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
