দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ই-জেনারেশন পিএলসি’র ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ই-জেনারেশন পিএলসি’র ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এ+’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-২’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও আনুসাঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
