০৯ নভেম্বর (রবিবার) পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি স্পট মার্কেটে লেনদেন করছে। কোম্পানিগুলো হলো- রানার অটোমোবাইলস পিএলসি, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট পিএলসি, এটলাস বাংলাদেশ লিমিটেড এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আগামী ২৫ নভেম্বর (মঙ্গলবার) ৫টি কোম্পানির রেকর্ড ডেট। তার আগে ২৩ ও ২৪ নভেম্বর স্পট মার্কেটে হবে এ ৫টি কোম্পানির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ২৫ নভেম্বর (মঙ্গলবার) লেনদেন স্থগিত থাকবে কোম্পানি ৫টির।
