দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহের (১৬ নভেম্বর-২০ নভেম্বর) সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় সবচেয়ে বেশি দর কমেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে প্রায় ১৬ দশমিক ৪১ শতাংশ।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে প্রায় ১৫ দশমিক ২৫ শতাংশ।
অন্যদিকে তালিকার তৃতীয় স্থানে থাকা জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর কমেছে ৯ দশমিক ৬৮ শতাংশ।
তাছাড়া, সাপ্তাহিক পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে
মতিন স্পিনিংয়ের দর কমেছে ৫ দশমিক ৭৬ শতাংশ, স্কয়ার ফার্মার ৫ দশমিক ৬৮ শতাংশ, মেঘনা সিমেন্টের ৪ দশমিক ৬১ শতাংশ, পেনিনসুলা চিটাগাংয়ের ৩ দশমিক ৯৫ শতাংশ, বাটা সু’র ৩ দশমিক ৬৮ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ২ দশমিক ৬১ শতাংশ এবং এসিআই পিএলসি’র ২ দশমিক ৪৯ শতাংশ দর কমেছে।
