দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহের (১৬ নভেম্বর-২০ নভেম্বর) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির গড় লেনদেন হয়েছে ১২ কোটি ৮২ লক্ষ টাকা। যা ছিল মোট লেনদেনের ৩ দশমিক ২৩ শতাংশ।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, শীর্ষ লেনদেন তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দৈনিক গড় লেনদেন হয়েছে ১১ কোটি ৭৮ লক্ষ টাকা, যা ছিল মোট লেনদেনের ২ দশমিক ৯৭ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, যার দৈনিক গড় লেনদেন হয়েছে ১১ কোটি ১৩ লক্ষ টাকা, যা মোট লেনদেনের ২ দশমিক ৮০ শতাংশ।
তাছাড়া, সাপ্তাহিক শীর্ষ লেনদেন তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো:সামিট অ্যালায়েন্স লিমিটেডের লেনদেন হয়েছে ১০৯ কোটি ২৮ লাখ টাকা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি’র ১০২ কোটি ২৫ লাখ টাকা, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৯০ কোটি ৮৫ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ৯০ কোটি ৮৫ লাখ টাকা, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ৮২ কোটি ৮৮ লাখ টাকা, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ৭৬ কোটি ৯০ লাখ টাকা এবং রানার অটোমোবাইলস পিএলসি’র ৭৬ কোটি ৭ লাখ টাকা।
