দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুত খাতের কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৩০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ৮০ শতাংশ নগদ লভ্যাংশ। আর বাকী ৫০ শতাংশ বোনাস।
১৫ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৪৩ টাকা ১৮ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ২৪ টাকা ৮২ পয়সা।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ৬৭ টাকা ৮৩ পয়সা। গত বছর প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫ টাকা ৬৩ পয়সা।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০৯ টাকা ৩৫ পয়সা।
আগামী ৩১ জানুয়ারি, সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ ডিসেম্বর।
