দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি ফাইন ফুডস লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, জনাব নিয়াজ মামনুন রহমানকে ফাইন ফুডস লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ করা হয়েছে। ১৯ নভেম্বর (বুধবার) থেকে পরবর্তী ৫ বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়েছে।
