দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংক পিএলসি’র প্রয়াত উদ্যোক্তা দীন মোহাম্মদের বোনাস শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, প্রয়াত উদ্যোক্তার বোনাস শেয়ার উত্তরাধিকারীদের মাঝে হস্তান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে চারজন আইনসঙ্গত উত্তরাধিকারীর একজন মেহরুন হক তাঁর প্রাপ্য শেয়ার হস্তান্তরের জন্য আবেদন করেছেন।
জানা যায়, আদালতের উত্তরাধিকার সনদ অনুযায়ী প্রয়াত দীন মোহাম্মদের কন্যা ও ব্যাংকের সাধারণ শেয়ারহোল্ডার মেহরুন হক ২০২৪ সালের স্টক ডিভিডেন্ড হিসেবে ১৭ লাখ ৫৮ হাজার ১৪টি শেয়ার পাবেন।
