Close Menu
    Facebook X (Twitter) Instagram
    PujiBarta

    • পুঁজিবাজার
      • বোর্ড সভা
      • লভ্যাংশ ঘোষণা
      • প্রথম প্রান্তিক
      • দ্বিতীয় প্রান্তিক
      • তৃতীয় প্রান্তিক
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • চাকরি
    • জাতীয়
    • ব্যাংক বিমা
      • বীমা
      • ব্যাংক
    • শিক্ষা
    • আরও
      • খেলাধুলা
      • স্বাস্থ্য
      • ধর্ম
      • প্রযুক্তি
      • জ্বালানি-বিদ্যুৎ

    PujiBarta
    Home » সিএসই পরিদর্শন করলেন মালয়েশিয়ার রাষ্ট্রদূত
    পুঁজিবাজার

    সিএসই পরিদর্শন করলেন মালয়েশিয়ার রাষ্ট্রদূত

    নভেম্বর ১৮, ২০২৫
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    cse-Chittagong Stock Exchange PLC
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link

    চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) পরিদর্শন করলেন মালয়েশিয়ার রাষ্ট্রদূত হিজ এক্সসিলেন্সি মোহাম্মদ শুহাদা ওসমান। গত ১৬ নভেম্বর (রবিবার) দেশের দ্বিতীয় বৃহত্তম পুঁজিবাজার সিএসইর চট্টগ্রামস্থ প্রধান কার্যালয় পরিদর্শন করেন তিনি।

    ১৮ নভেম্বর (মঙ্গলবার) সিএসইর এএম-পিএন্ডসিআর তানিয়া বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার সিএসইর বর্তমান ভুমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রদূতকে বিস্তারিত তুলে ধরেন। তিনি বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে কমোডিটি প্লাটফর্ম চালুকরণের লক্ষ্যে রাষ্ট্রদূতের মাধ্যমে মালয়েশিয়ার সহযোগীতার আশা ব্যক্ত করেন।

    তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ কমোডিটি ট্রেডিং-এর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং বাংলাদেশ মালয়েশিয়া থেকে ক্রুড পাম অয়েল (অপরিশোধিত পাম তেল) আমদানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম। এছাড়া সিএসই কমোডিটি প্লাটফর্মে ভবিষ্যতে ক্রুড পাম অয়েলের (অপরিশোধিত পাম তেল) ফিউচারস চালু করার আশা রাখছে।

    মালয়েশিয়ার রাষ্ট্রদূত হিজ এক্সসিলেন্সি মোহাম্মদ শুহাদা ওসমান বাংলাদেশের কাপিট্যাল মার্কেট বিশেষ করে কমোডিটি মার্কেটের ডেভেলপমেন্টের জন্য সহযোগীতা প্রদান, দক্ষতা উন্নয়ন, তথ্যের আদান প্রদান, ব্যবসায়িক উন্নয়নে কাজ করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

    এসময় মালয়েশিয়া হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি হাজওয়ান বিন হাসনল, সিএসইর পরিচালক মোহাম্মদ আখতার পারভেজ, মেজর (অব) এমদাদুল ইসলাম, চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ মেহেদি হাসান, জেনারেল ম্যানেজার মোহাম্মদ মেজবাহ উদ্দিন, জেনারেল ম্যানেজার মোহাম্মদ মনিরুল হক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি বাংলাদেশ কমোডিটি ট্রেডিং সিএসই

    সম্পর্কিত খবর

    একমি পেস্টিসাইডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৬, ২০২৬

    আমান ফীডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৬, ২০২৬

    আমান কটনের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৬, ২০২৬

    ন্যাশনাল টিউবসের পর্ষদ সভা ১১ নভেম্বর

    নভেম্বর ৬, ২০২৬

    দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর

    নভেম্বর ৬, ২০২৬

    এডিএন টেলিকমের পর্ষদ সভা ১২ নভেম্বর

    নভেম্বর ৬, ২০২৬
    পুঁজিবাজারের সর্বশেষ

    একমি পেস্টিসাইডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৬, ২০২৬

    পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন (ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস) খাতের কোম্পানি একমি পেস্টিসাইড লিমিটেডের পরিচালনা পর্ষদের…

    আমান ফীডের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৬, ২০২৬

    আমান কটনের পর্ষদ সভার তারিখ ঘোষণা

    নভেম্বর ৬, ২০২৬
    সর্বশেষ সংবাদ

    দেশের বাজারে আবারও কমল সোনার দাম, ভরিতে কমেছে ২,৭৪১ টাকা

    নভেম্বর ৬, ২০২৬

    দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি…

    ৮ থেকে ১০ নভেম্বর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

    নভেম্বর ৬, ২০২৬

    আগামী ৮ থেকে ১০ নভেম্বর দেশের বিভিন্ন বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা…

    টিভিতে আজকের খেলার সূচি

    নভেম্বর ৬, ২০২৬

    ক্রিকেট ও ফুটবলে আজ টিভিতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ। দিনের শুরুতে মাঠে…

    Facebook X (Twitter) Instagram Pinterest
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী
    • পুঁজিবার্তা
    • গোপনীয়তার নীতি
    • মন্তব্যের নীতিমালা
    • শর্তাবলী

    © ২০২৫ | কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত

    Type above and press Enter to search. Press Esc to cancel.