১৮ নভেম্বর (মঙ্গলবার) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির ১৮ কোটি ০৩ লক্ষ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি। কোম্পানিটির ১৪ কোটি ৮৯ লক্ষ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি ৭১ লক্ষ ৫৯ হাজার টাকা।
তাছাড়াও, এদিন লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি।
