১১ নভেম্বর (মঙ্গলবার) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর ১৪৪ টির শেয়ারদর কমেছে। এরমধ্যে সর্বোচ্চ দর কমেছে ফ্যামিলিটেক্স লিমিটেডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কোম্পানিটির শেয়ার দর ১৮ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৮৩ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের শেয়ার দর ৯ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৫৯ শতাংশ কমেছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো: পাওয়ার গ্রিড, ম্যাকসুন স্পিনিং, বে লিজিং, বিএসআরএম স্টিল, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, ফনিক্স ফাইন্যান্স এবং প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড।
