০৪ নভেম্বর (মঙ্গলবার) সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৫৬ টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, ০৪ নভেম্বর (মঙ্গলবার) কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৬০পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা মন্নু ফেব্রিক্স লিমিটেড শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড,কে এন্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড।
