০৩ নভেম্বর (সোমবার) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৪৫টির শেয়ারদর বেড়েছে। এরমধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টিউবস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, ০৩ নভেম্বর (সোমবার) কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ০৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তালিকায় দ্বিতীয় স্থানে সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৩১শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার দর ৫.১৮ শতাংশ বেড়েছে।
তাছাড়াও, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউসিবি, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, সোনালী আঁশ, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সিভিও পেট্রোকেমিক্যাল, ইস্টার্ন লুব্রিকেন্টস এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি।
