দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ লিমিটেড (আইসিবি) গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।
২৮ অক্টোবর (মঙ্গলবার) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, সর্বশেষ অর্থবছরে শেয়ার প্রতি ১৪ টাকা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৩৮ পয়সা আয় হয়েছিল।
গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১০ টাকা ৩১ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৪ টাকা ২০ পয়সা।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৭ টাকা ৪৫ পয়সা।
আগামী ১৩ ডিসেম্বর, সকাল সাড়ে ১০ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।
