দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক পর্যন্ত (আনুয়ারি’২৫-সেপ্টেম্বর’২৫) মুনাফার বিপরীতে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
২৮ অক্টোবর (মঙ্গলবার) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা বোর্ডের বৈঠকে তৃতীয় প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর আলোচিত লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য মতে, আলোচিত সময়ের জন্য শেয়ারহোল্ডারদেরকে ১৪৩ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারের বিপরীতে ১৪ টাকা ৩০ পয়সা লভ্যাংশ দেওয়া হবে।
ঘোষিত লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে ১৮ নভেম্বর।
