পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প (ট্যানারি ইন্ডাস্ট্রিজ) খাতের কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১০ নভেম্বর, মঙ্গলবার বিকেল ৪টা ৩০ মিনিটে এ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন, ২০১৫-এর প্রবিধান ১৬(১) অনুযায়ী সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে।
পর্ষদ সভা শেষে কোম্পানিটির প্রথম প্রান্তিকের আর্থিক কার্যক্রমের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
