বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির সেলাই মেশিন অপারেটর বিভাগ ট্রেইনার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০২ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১১ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ট্রেইনার
বিভাগ: সেলাই মেশিন অপারেটর
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং
অন্যান্য যোগ্যতা: কর্মশালা বা ওয়ার্কশপ পরিবেশে তরুণদের প্রশিক্ষণ প্রদানের অভিজ্ঞতাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ১৮ বছর
কর্মস্থল: চট্টগ্রাম (মীরসরাই)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন
শেষ সময়: ১১ নভেম্বর ২০২৬
