পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর থেকে কোম্পানিটির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, টানা দুই বছর সাধারণ বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ না দেওয়ায় কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২০ মে ২০২৪ তারিখের নির্দেশনা নং BSEC/CMRRCD/2009-193/77 অনুযায়ী শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির ক্যাটাগরি পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
