পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ অক্টোবর বিকেল ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন, ২০১৫-এর প্রবিধান ১৯(১) অনুসারে সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সভায় আলোচ্য হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
