পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি মীর আক্তার হোসেন লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। সভায় ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর বিকেল ৫টায় কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
সভায় নেওয়া সিদ্ধান্তের ওপর নির্ভর করছে কোম্পানিটির শেয়ারহোল্ডারদের জন্য সম্ভাব্য লভ্যাংশের পরিমাণ ও ধরন।
